খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

ইন্দ্রনীল-ব্রাত্য-সহ প্রাক্তন মন্ত্রী ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে জ়িরো এফআইআর, ধর্ষণ-যৌন হেনস্থার অভিযোগ

Arunima karmakar ·

রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও ব্রাত্য বসু (Bratya Basu)-সহ একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে বাগুইআটি থানায় (Baguihati Police Station) জ়িরো এফআইআর (Zero FIR) দায়ের করা হল। ধর্ষণ, যৌন হেনস্থা, ধর্ষণের চেষ্টা, তোলাবাজি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। অভিযোগগুলির তদন্তের আবেদন জানিয়ে এই জ়িরো এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, নির্যাতিতারা আগেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি তুলে সমাজকর্মী রাজীব সরকার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জমা দেন। গত ১২ নভেম্বর বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন এই থানার ওসির কাছে অভিযোগটি জমা পড়ে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৭৩(১) ধারার উল্লেখ করে অবিলম্বে জ়িরো এফআইআর দায়েরের আবেদন জানান তিনি। অভিযোগে প্রাক্তন দুই মন্ত্রী ছাড়াও একাধিক সরকারি আধিকারিকের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

বাগুইআটি থানার তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে জ়িরো এফআইআর দায়েরের পর সেটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বার অভিযোগের বিষয়বস্তু খতিয়ে দেখে সংশ্লিষ্ট থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ করবে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *