
কলকাতা : গ্ল্যামার, সঙ্গীত ও বিনোদনে ভরপুর এক সন্ধ্যার সাক্ষী হতে চলেছে তিলোত্তমা কলকাতা। জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-খ্যাত অ্যাডি জৈন-কে নিয়ে আয়োজিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান ‘TOP OF THE TOWN’। আগামী শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।
কলকাতার RUMORS-এ বিকেল ৪টে থেকে শুরু হবে এই অনুষ্ঠান। অ্যাডি জৈনের উপস্থিতি এবং জমজমাট পরিবেশে এক স্মরণীয় সন্ধ্যার অপেক্ষায় রয়েছেন শহরের বিনোদনপ্রেমীরা।
Spotlight For You এবং Velora Events-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান কলকাতার বিনোদন ও নাইটলাইফের জগতে নতুন মাত্রা যোগ করতে চলেছে।
উল্লেখ্য, অ্যাডি জৈন এক্সক্লুসিভলি Ocean Cliff Entertainment-এর দ্বারা পরিচালিত ও ম্যানেজড।
গ্ল্যামার, তারকাখচিত উপস্থিতি এবং বিনোদনের মেলবন্ধনে ‘TOP OF THE TOWN’ কলকাতার সামাজিক ও বিনোদন জগতে এক বিশেষ সন্ধ্যা উপহার দিতে প্রস্তুত।
