খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
দেশ

লাদাখ হিল কাউন্সিল নির্বাচনের আগে বড় পদক্ষেপ প্রশাসনের, ৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক! প্রতিবাদের কণ্ঠরোধের অভিযোগ

Arunima karmakar ·

লাদাখের (Ladakh) মানুষের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে সরব হয়েছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। এবার লাদাখ হিল কাউন্সিলের নির্বাচন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা। তার আগেই ৬০ দিনের জন্য সোনম ওয়াংচুককে গৃহবন্দি করল প্রশাসন। প্রশাসনের দাবি, তাঁর কার্যকলাপের জেরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। সেই আশঙ্কা থেকেই এই পদক্ষেপ।

সোনম ওয়াংচুকের বক্তব্য, ডিসেম্বর মাসে প্রবল শীতের মধ্যে নির্বাচন হলে লাদাখের বহু মানুষ ভোট দিতে সমস্যায় পড়বেন। তাই নির্বাচনের সময় পরিবর্তনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর এই অবস্থান ও কার্যকলাপের জেরেই আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে প্রশাসন। গৃহবন্দি থাকার সময় কোনও প্রতিবাদ, মিছিল বা জনসভায় অংশ নিতে পারবেন না তিনি।

অন্যদিকে, প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন সোনম ওয়াংচুক। তাঁর অভিযোগ, তাঁকে কার্যত ঘরের মধ্যে আটকে রেখে প্রতিবাদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

উল্লেখ্য, লাদাখের মানুষের দীর্ঘদিনের দাবি, নিজেদের জমি, সংস্কৃতি, কর্মসংস্থান এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি অধিকার নিশ্চিত করা। এই দাবিতেই দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সোনম ওয়াংচুক। একদিকে আইনশৃঙ্খলা বজায় রাখার যুক্তিতে প্রশাসনের পদক্ষেপ, অন্যদিকে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন—এই দুইয়ের সংঘাত ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই পরিস্থিতিতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *