খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

শিখ সম্প্রদায়ের অবদানেই রক্ষা পেয়েছে সনাতন ও রাষ্ট্র, গুরু নানক জয়ন্তীর আগে বড়বাজারের গুরুদ্বারায় দাঁড়িয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Arunima karmakar ·

গুরু নানক (Guru Nanak) জয়ন্তীর আগে পঞ্জাবি (Punjabi) সম্প্রদায়ের ঐতিহ্য মেনে বড়বাজারে (Barabazar) আয়োজন করা হয়েছে নগর কীর্তনের। সেই অনুষ্ঠানে যোগ দিতে রবিবার বড়বাজারের গুরুদ্বারা বড়া শিখ সঙ্গতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে আগে থেকেই হাজির ছিলেন উত্তর কলকাতা (Kolkata) জেলা বিজেপির (BJP) নেতৃত্ব। গুরুদ্বারায় উপস্থিত হন শিখ সম্প্রদায়ের বহু মানুষও। এই গুরুদ্বারা থেকেই নগর কীর্তনের মিছিলে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সনাতন ধর্ম ও রাষ্ট্রের সুরক্ষায় শিখ সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সনাতন ধর্মকে রক্ষা করতে এবং রাষ্ট্রের সুরক্ষায় শিখ সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রকে বাঁচানোর জন্য তাঁদের লড়াইয়ের কথাও উল্লেখ করেন তিনি।

সংখ্যালঘু প্রসঙ্গেও এ দিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, মাইনরিটি বা সংখ্যালঘু বলতে শুধুমাত্র একটি সম্প্রদায়কে বোঝায় না। শিখ এবং জৈন সম্প্রদায়ের মানুষও সংখ্যালঘু। একইসঙ্গে তাঁর অভিযোগ, আগের সরকার শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কেই সংখ্যালঘু হিসেবে গুরুত্ব দিত।

অন্যদিকে, বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। জনজাতি গৌরব দিবস উপলক্ষে বেলপাহাড়ির সাহাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ২টো নাগাদ সেখানে উপস্থিত হওয়ার কথা তাঁর। এই কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং তাঁদের জমির অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে চলেছে।

অনুষ্ঠান থেকে জনজাতি সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বক্তব্য রাখার পাশাপাশি তাঁদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জমির অধিকার নিশ্চিত করার পাশাপাশি আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *