খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
দেশ

দিল্লির বায়ুদূষণে যানবাহনের ধোঁয়াই প্রধান কারণ! পুরনো গাড়ি নিয়ন্ত্রণে চার রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Arunima karmakar ·

দিল্লি-এনসিআর অঞ্চলে ক্রমবর্ধমান বায়ুদূষণ (Air Pollution) নিয়ে উদ্বেগ প্রকাশ করে যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে যানবাহনের নির্গমনকে চিহ্নিত করে দিল্লি-সহ সংলগ্ন চার রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে দেশের শীর্ষ আদালত। বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং পুরনো গাড়ি রাস্তা থেকে সরাতে কী ধরনের পদক্ষেপ করা হচ্ছে, তা স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

প্রধান বিচারপতি সূর্য কান্ত (SuryaKanta), বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, দিল্লি সরকার, দিল্লি ট্রাফিক পুলিশ (Delhi Traffic Police) এবং হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকারকে এই নির্দেশ দিয়েছে। দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পিইউসি যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে কি না, মেয়াদ উত্তীর্ণ ও পুরনো যানবাহনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। কতগুলি গাড়ি পরীক্ষা করা হয়েছে, কত চালককে জরিমানা করা হয়েছে এবং কত যানবাহনকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সেই হিসাবও চেয়েছে আদালত। পাশাপাশি আন্তঃরাজ্য যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে।

বায়ুর গুণমান ব্যবস্থাপনা কমিশন (CAQM) আদালতে জানিয়েছে, দিল্লি-এনসিআরে বায়ুদূষণের একক বৃহত্তম উৎস যানবাহনের ধোঁয়া। শীতকালে মোট দূষণের প্রায় ২৩ শতাংশ এবং গ্রীষ্মকালে ১৯ শতাংশের জন্য দায়ী যানবাহনের নির্গমন। কমিশনের রিপোর্ট অনুযায়ী, গত ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানে খড় পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমলেও যানবাহনের ধোঁয়া থেকে দূষণের মাত্রা বেড়েছে। এই পরিস্থিতিতে আগামী দুই সপ্তাহের মধ্যে গৃহীত পদক্ষেপ, সিএকিউএমের প্রস্তাব এবং নিজস্ব পরিকল্পনার বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *