খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
আবহাওয়া

পরিষ্কার আকাশে ইতি, আজ থেকেই বদলাবে আবহাওয়া! সোমবার থেকে বৃষ্টি, মঙ্গলবার-বুধবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে

Arunima karmakar ·

পরিষ্কার আকাশের দিন আপাতত শেষ। আজ, সোমবার থেকেই বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া(Weather Update)। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও উল্লেখযোগ্য শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা না থাকলেও দক্ষিণ-পূর্ব বাংলাদেশে নতুন করে একটি ঘূর্ণাবর্ত (Cyclone) তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরে রাজ্যে বাড়বে মেঘের আনাগোনা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে অস্বস্তি। আগামী দু’-তিন দিন তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টির স্পেল। তবে বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা। সপ্তাহান্তে আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গের সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


উত্তরবঙ্গেও বদলাবে আবহাওয়া। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং-সহ উপরের দিকের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার মূলত উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকের তিন জেলায় দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।


কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। জলীয় বাষ্পের কারণে বাড়তে পারে ভ্যাপসা গরম ও অস্বস্তি। মঙ্গলবার ও বুধবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার সকালে কলকাতা-সহ কয়েকটি জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে।

কলকাতার আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, আপাতত কয়েক দিনের জন্য রোদের দাপট কমিয়ে মেঘ-বৃষ্টির পালা। তবে সপ্তাহান্তে ফের পারদ নামার সম্ভাবনা থাকায় আবহাওয়ায় আবার পরিবর্তন আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *