খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

জগদ্ধাত্রী বিসর্জনে তিন দিন বদল সার্কুলার রেলের যাত্রাপথে, একাধিক লোকালের রুট সংক্ষিপ্ত

Arunima karmakar ·

জগদ্ধাত্রী (Jagadharti Puja) প্রতিমা বিসর্জন উপলক্ষে ১৯, ২০ ও ২১ নভেম্বর সার্কুলার রেলপথে ট্রেন (Train) চলাচলে একাধিক পরিবর্তন আনছে পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। রেল (Railway) সূত্রে খবর, ওই তিন দিন বিকেল ৪টে থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কিছু ট্রেনের যাত্রা শুরু ও শেষ হবে বিকল্প স্টেশন থেকে। পাশাপাশি কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, বারাসত, নৈহাটি ও দত্তপুকুর থেকে মাঝেরহাটগামী ৩০৩১২, ৩০১২২ ও ৩০৩১৪ নম্বর লোকাল ট্রেন তালা স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, মাঝেরহাট থেকে হাবড়া, বালিগঞ্জ থেকে ব্যারাকপুর এবং মাঝেরহাট থেকে বারাসতগামী ৩০৩৩১, ৩০১১১ ও ৩০৩১৩ নম্বর লোকাল তালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

এ ছাড়া, গেদে-মাঝেরহাট লোকাল ৩০১৪৪ নম্বর ট্রেন কাঁকুড়গাছি-বালিগঞ্জ হয়ে চলার পথে শিয়ালদহ উত্তর স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট-নৈহাটি লোকাল ৩০১২৩ নম্বর ট্রেনের যাত্রা শুরু হবে শিয়ালদহ উত্তর থেকে। হাবড়া-মাঝেরহাট লোকাল ৩০৩৩২ নম্বর ট্রেন কাঁকুড়গাছি-বালিগঞ্জ হয়ে চলবে। মাঝেরহাট-দত্তপুকুর লোকাল ৩০৩৫৩ এবং মাঝেরহাট-রানাঘাট লোকাল ৩০১৩৫ নম্বর ট্রেন বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে ঘুরপথে চালানো হবে।

অন্যদিকে, নৈহাটি-মাঝেরহাট লোকাল ৩০১৫২ নম্বর ট্রেন নির্ধারিত পথেই চলবে। লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল ৩০৭১১ নম্বর ট্রেন বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট-দত্তপুকুর লোকাল ৩০৩১৭ নম্বর ট্রেনের যাত্রা শুরু হবে বালিগঞ্জ থেকে।

এ ছাড়াও শিয়ালদহ-বিবাদী বাগ লোকাল ৩০৪১৬ নম্বর ট্রেন মাঝেরহাটে যাত্রা শেষ করবে। অন্যদিকে, বিবাদী বাগ-বারুইপুর লোকাল ৩০৪৫১ নম্বর ট্রেন ছাড়বে মাঝেরহাট থেকে। বিসর্জনের দিনগুলিতে যাত্রীদের অসুবিধা এড়াতে যাত্রার আগে সংশোধিত সময়সূচি ও ট্রেনের যাত্রাপথ দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *