খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
আবহাওয়া

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, অতি তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কা! অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

Arunima karmakar ·

বঙ্গোপসাগরে (Bay of Bengal) ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Low Pressure)। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যেই এই নিম্নচাপ অতি তীব্র ঘূর্ণিঝড়ের (Cyclone) রূপ নিতে পারে। শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তার। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও (West Bengal)। কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিমে, শ্রীলঙ্কার ত্রিনকোমালী থেকে ৬৪০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে এবং চেন্নাই থেকে ৭৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে সেটি। বিশাখাপত্তনম থেকে এর দূরত্ব ৮৭০ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৮০ কিলোমিটার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার আরও শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দু’দিনে শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে সেটি। সেখানে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। দীর্ঘ সময় সমুদ্রের উপর অবস্থান করার কারণে ঘূর্ণিঝড়টির শক্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

বর্তমানে নিম্নচাপের প্রভাবে সমুদ্রের উপর ঘণ্টায় ৫০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড় তৈরি হলে হাওয়ার গতিবেগ আরও বাড়বে। তবে বুধবারের আগে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিশেষ কোনও সতর্কতা জারি করা হয়নি। বুধবার থেকে এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে।

অন্যদিকে, এই নিম্নচাপ বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গে পড়ার আশঙ্কা নেই। সেখানে আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *