খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
আবহাওয়া

একদিকে নামছে তাপমাত্রার পারদ, অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ! ১৯ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

Arunima karmakar ·

একদিকে রাজ্যে ক্রমশ নামছে তাপমাত্রার পারদ, অন্যদিকে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়েও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ফলে শীতের আমেজের মাঝেই ফের দুর্যোগের আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বড় কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ১৯ নভেম্বর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতার আওতায় রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

অন্যদিকে, আপাতত রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মেদিনীপুরে তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং দার্জিলিঙে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে আরও কিছুটা নামতে পারে তাপমাত্রার পারদ। অর্থাৎ একদিকে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা, অন্যদিকে নিম্নচাপের জেরে বৃষ্টির ভ্রুকুটি— দুইয়ের প্রভাবেই বদলাতে পারে বাংলার আবহাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *