খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
খেলা

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা, সহ-অধিনায়ক দীপ্তি ও শেফালি

Arunima karmakar ·

দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে তিন ফরম্যাটেই ভারতীয় মহিলা ক্রিকেট দলকে (Indian Cricket Team) নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। ডিসেম্বরের এই সফরের জন্য টেস্ট, এক দিনের আন্তর্জাতিক (ODI) এবং টি-টোয়েন্টি (T-20)—তিনটি ফরম্যাটের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টেস্ট ও ওডিআই দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দীপ্তি শর্মা। অন্য দিকে, টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক করা হয়েছে শেফালি বর্মাকে।

দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আগামী ৯ ডিসেম্বর গ্য়েবেরহায় একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সফর। এর পর ১৬ ডিসেম্বর পার্লে শুরু হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। দ্বিতীয় ম্যাচ ১৯ ডিসেম্বর কেপটাউনে এবং তৃতীয় ম্যাচ ২২ ডিসেম্বর ব্লুমফন্টেনে। ২৬ ডিসেম্বর বেনোনিতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩০ ডিসেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।

১৫ সদস্যের টেস্ট দলে স্মৃতি, শেফালি ছাড়াও রয়েছেন হরমনপ্রীত কৌর, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, রিচা ঘোষ, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, স্নেহ রানা, ক্রান্তি গৌড়-সহ একাধিক পরিচিত মুখ। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন রিচা ও যস্তিকা। ওডিআই দলেও রাখা হয়েছে ১৫ জনকে। টেস্ট দলের তুলনায় এই দলে স্নেহ রানার পরিবর্তে জায়গা পেয়েছেন বৈষ্ণবী শর্মা।

অন্য দিকে, টি-টোয়েন্টি দলে রয়েছেন ১৭ জন ক্রিকেটার। শেফালি বর্মাকে সহ-অধিনায়ক করার পাশাপাশি দলে রাখা হয়েছে নিকি প্রসাদ, জি কমলিনী, অনুষ্কা শর্মা, প্রেমা রাওয়াত, আমনজ্যোৎ কৌর, রেণুকা সিং ঠাকুর এবং অরুন্ধতী রেড্ডিকে।

ভারতের টেস্ট দল

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, প্রতিকা রাওয়াল, হরমনপ্রীত কৌর, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), শ্রীচরণী, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, নন্দিনী শর্মা, জিন্তিমণি কলিতা, সায়ালি সাতঘরে।

ভারতের ওডিআই দল

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, প্রতিকা রাওয়াল, হরমনপ্রীত কৌর, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), শ্রীচরণী, বৈষ্ণবী শর্মা, ক্রান্তি গৌড়, নন্দিনী শর্মা, জিন্তিমণি কলিতা, সায়ালি সাতঘরে।

ভারতের টি-টোয়েন্টি দল

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা (সহ-অধিনায়ক), জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌর, নিকি প্রসাদ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনী (উইকেটরক্ষক), অনুষ্কা শর্মা, দীপ্তি শর্মা, শ্রীচরণী, প্রেমা রাওয়াত, আমনজ্যোৎ কৌর, ক্রান্তি গৌড়, নন্দিনী শর্মা, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাতঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *