খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
দেশ

৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলেই সাসপেনশন, সরকারি কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

Arunima karmakar ·

গ্রেফতারের (Arrest) পর কোনও সরকারি কর্মচারী টানা ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবেই সাময়িক বরখাস্ত বা সাসপেনশনের (Suspension) আওতায় আসতে হবে। এর জন্য আলাদা করে কোনও প্রশাসনিক নির্দেশ বা সরকারি বিজ্ঞপ্তি জারির প্রয়োজন নেই। ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক সরকারি কর্মীর জামিন সংক্রান্ত মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে এই খবর জানা গিয়েছে।

বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ বিহারের একটি সরকারি হাসপাতালের প্রশাসনিক আধিকারিক বিশ্বজিৎ সিংয়ের জামিন সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে। আদালত জানায়, কোনও সরকারি কর্মচারী গ্রেফতারের পর একটানা ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তিনি ‘ডিমড সাসপেনশন’-এর আওতায় চলে আসবেন। অর্থাৎ, পৃথক কোনও সরকারি নির্দেশ ছাড়াই তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে।

মামলার অভিযোগ, ৩৬ হাজার ৪২১ টাকার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার বিনিময়ে এক চুক্তিভিত্তিক কর্মীর কাছে ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বিশ্বজিৎ সিং। এই ঘটনায় নিম্ন আদালত তাঁকে জামিন দিলেও পরে পটনা হাই কোর্ট সেই জামিন খারিজ করে দেয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বাতিল করে তাঁর জামিন বহাল রাখে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কত টাকা ঘুষ চাওয়া হয়েছিল, শুধুমাত্র সেই বিষয়টির ভিত্তিতে অভিযুক্তের জামিন বাতিল করা যুক্তিসঙ্গত নয়।

তবে জামিন বহাল রাখলেও অভিযুক্তের চাকরিতে পুনর্বহাল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। বিচারপতি পারদিওয়ালা উল্লেখ করেন, গ্রেফতারের পর বিশ্বজিৎ সিং প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। তা সত্ত্বেও কীভাবে তাঁর সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে একই হাসপাতালে, একই পদে পুনর্বহাল করা হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত।

পুরো বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বিহার সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকারি কর্মীদের গ্রেফতারির পর সাসপেনশন সংক্রান্ত বিধি কার্যকর করার ক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব নিয়েও এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *