খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

স্নানঘাট উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে মহুয়া, গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া ও ভাঙচুরের অভিযোগ

Arunima karmakar ·

ফের রাজনৈতিক বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জের গোবরা এলাকায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি স্নানঘাটের উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। সাংসদের অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁর গাড়ির পথ আটকে কালো পতাকা দেখান। এমনকি, গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি ভাঙচুরও করা হয়। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। গোটা ঘটনার ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচার করেন মহুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

ঘটনার পরেই ফেসবুক লাইভে এসে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, গাড়ির সামনে পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও কোনও পুলিশকর্মী গাড়ি থেকে নেমে তাঁকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেননি। রাজ্য পুলিশের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। মহুয়ার দাবি, হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁদের উপর তাঁর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পুলিশকর্মীদের সামনেই বিক্ষোভকারীরা হামলা চালানোর সুযোগ পেয়েছেন। পুলিশের উপস্থিতিতে কীভাবে গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া এবং ভাঙচুরের ঘটনা ঘটল, সেই প্রশ্নও তোলেন তিনি। এ নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদ। পুলিশের সামনে এমন ঘটনা ঘটার পরেও কেন দ্রুত ও কার্যকর পদক্ষেপ করা হল না, তা নিয়েও জবাব চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *