খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
রাজ্য

ভাইফোঁটার সকালেই কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা! মুরগি বোঝাই ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল একই এলাকার তিন বন্ধুর

Arunima karmakar ·

ভাইফোঁটার সকালেই পথ দুর্ঘটনা কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় (Mathabhanga)। বুধবার ভোরে মাথাভাঙা রাজ্য সড়কের শিকারপুরে মুরগি বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে (Accident) মৃত্যু হল তিন বন্ধুর। মৃতদের প্রত্যেকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। তাঁদের নাম সঞ্জয় রবিদাস, নীলাদ্রি শেখর রায় এবং শুভজিৎ সরকার। তিনজনেরই বাড়ি মাথাভাঙার পচাগড় এলাকায়। একই মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। তিন যুবকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর পাঁচটা নাগাদ শিকারপুরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শিলিগুড়িগামী মুরগি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যুবকের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ট্রাকচালক গোপাল রায়। তাঁকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। তিন যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ভাইফোঁটার সকালে একই এলাকার তিন তরতাজা যুবকের মৃত্যুতে পচাগড় জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, মাথাভাঙা শহর ও সংলগ্ন এলাকায় পর পর পথ দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ। মঙ্গলবার রাতেও দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। দুর্গাপুজো থেকে এখনও পর্যন্ত এলাকায় পথ দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একের পর এক দুর্ঘটনায় এলাকার সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *