খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
রাজ্য

রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ! চার দিনের তল্লাশির পর পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত দিলীপের, রাজ্যে চতুর্থ এনকাউন্টার

Arunima karmakar ·

রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত দিলীপ রায়ের। চার দিন ধরে তল্লাশি চালানোর পর রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের সন্ধানে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালান দিলীপ। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

গত ৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিল রায়গঞ্জের ওই ১২ বছরের নাবালিকা। পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দু’দিন পর, শুক্রবার কুলিকের জঙ্গল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় নাবালিকার পচাগলা ও বিবস্ত্র দেহ। পরিবারের তরফে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছিলেন তদন্তকারীরা। গণধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছিল না। এর মধ্যেই রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে রয়েছেন অভিযুক্ত দিলীপ রায়। সেই খবরের ভিত্তিতে রাত ৩টের পর সেখানে অভিযান চালায় পুলিশ। সূত্রের খবর, পুলিশকে লক্ষ্য করে গুলি চালান দিলীপ। তাঁর ছোড়া গুলি পুলিশের গাড়ির টায়ারে লাগে বলেও জানা গিয়েছে। এরপর পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তের।

পুলিশ সূত্রে খবর, বিহার সীমান্ত দিয়ে অন্য রাজ্যে পালানোর পরিকল্পনা ছিল দিলীপের। সেই খবর পেয়েই দ্রুত অভিযান চালানো হয়। বর্তমানে তাঁর দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হওয়ার কথা।

উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা এই নিয়ে চতুর্থবার সামনে এল। এর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। পুলিশের দাবি ছিল, ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান তিনি। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।

এরপর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় ধৃত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের গুলিতে। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিলেন তিনি। একই দিনে মুর্শিদাবাদের সমশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় ধৃত সামাউল হকেরও এনকাউন্টারে মৃত্যু হয়।

এবার রায়গঞ্জে দিলীপ রায়ের মৃত্যুর ঘটনায় সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। পরপর চারটি ঘটনায় পুলিশের গুলিতে অভিযুক্তদের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের অভিযান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *