খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 7, 2026
নজরে এখন ✦ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে উদ্ধার একাধিক বাড়ির দলিল! বাজেয়াপ্ত ১৩টি নথি, ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী · কলকাতা পুলিশের ৩০৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী, গঙ্গাসাগরের আগেই আরও ৪ হাজার কনস্টেবল নিয়োগের আশ্বাস · দীপাবলির আগেই বিষাক্ত ধোঁয়ায় ঢাকল দিল্লি! AQI ছাড়াল ৫২৫, চোখ খোলা দায়, দূষণ রুখতে জারি GRAP-III
বিনোদন

নতুন জুটি দ্বীপ-মৌলিনা, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে আসছে ‘তোমাকে হারানোর পর’! লুক সেট সম্পন্ন, পরিচালনায় বিপ্লব রানা

Arunima karmakar ·

নতুন বাংলা ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে নতুন জুটি দ্বীপ ও মৌলিনা। Bajrangi Bengal-এর উদ্যোগে আসন্ন বাংলা চলচ্চিত্র ‘তোমাকে হারানোর পর’-এর লুক সেট সম্পন্ন হয়েছে। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিপ্লব রানা। এটি একটি মিউজিক্যাল লাভ ট্র্যাজিক ড্রামা। প্রেম, স্বপ্ন, সাফল্য, ত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতাকে আবেগঘন কাহিনির মাধ্যমে তুলে ধরা হবে এই ছবিতে। দ্বীপ ও মৌলিনার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জেরোম, অনিন্দ্য ব্যানার্জী, রানা মিত্র, দোলন রায় এবং নীতিশ কুমার ভট্টাচার্যকে। এ ছাড়াও ছবিতে থাকছেন একাধিক পরিচিত ও নতুন মুখ।

ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে এর সংগীত। সব মিলিয়ে ছবিতে ৬ থেকে ৭টি গান থাকার পরিকল্পনা রয়েছে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রীতম দেব। গল্পের আবেগ, চরিত্রের অনুভূতি এবং প্রেম-বিচ্ছেদের নানা মুহূর্তকে গানের মাধ্যমে ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন নির্মাতারা। ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হওয়ার কথা। আরামবাগ ও কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে হবে শুটিং।

ছবির আরও একটি বিশেষ দিক, এর গল্প লিখেছেন স্বয়ং নায়ক দ্বীপ। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি গল্পকার হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। নতুন জুটির রসায়ন, মন ছুঁয়ে যাওয়া গান এবং প্রেমের ট্র্যাজিক পরিণতি—সব মিলিয়ে ‘তোমাকে হারানোর পর’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করছেন নির্মাতারা। এবার বড় পর্দায় এই নতুন জুটির অভিনয় ও ভালোবাসার গল্প কতটা দর্শকের মন জয় করে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *