খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SundayNovember 22, 2026
নজরে এখন ✦ডিএনএ পরীক্ষায় মিল, অবশেষে প্রতীকী শেষকৃত্য সুজিতের! ছ’বছরের ছেলের মুখাগ্নি · রাসপূর্ণিমায় বাড়তি মেট্রো, ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা · স্ত্রী খুনের মামলায় জেল খেটে জামিনে মুক্তি, তার পরই নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার! সোনারপুরে বাবার ভূমিকা নিয়ে সন্দেহ পরিবারের
রাজ্য

গুরুতর অসুস্থ রেখা পাত্র, হিঙ্গলগঞ্জ থেকে কলকাতার হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়িকা

Arunima karmakar ·

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হলেন হিঙ্গলগঞ্জের (Hingalganj) বিজেপি বিধায়িকা (BJP) রেখা পাত্র (Rekha Patra)। শনিবার, ২১ নভেম্বর রাতে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিধায়িকা।

সূত্রের খবর, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউ-তে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়।

প্রায় চার ঘণ্টা চিকিৎসাধীন থাকার পরও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। অক্সিজেন ও স্যালাইন দিয়ে অ্যাম্বুল্যান্সে করে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে পৌঁছন বিধায়িকা। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে রেখা পাত্রের শরীরে বিষক্রিয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ঠিক কী কারণে আচমকা অসুস্থ হয়ে পড়লেন তিনি, তা নিয়েও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।

বিজেপি বিধায়িকার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য সামনে এলে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *