খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
রাজ্য

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র তলব, সমন সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে

Arunima karmakar ·

মালদহের (Malda) মোথাবাড়িতে (Mothabari) বিচারবিভাগীয় আধিকারিকদের উপর হামলার ঘটনায় তদন্তের গতি আরও বাড়াল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার সুজাপুরের (Sujapur) তৃণমূল বিধায়ক (TMC Leader) সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin) এবং তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকে নতুন করে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে কলকাতায় এনআইএ-র দফতরে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু’জনকে। এই নিয়ে দ্বিতীয়বার এনআইএ-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন সাবিনা। এর আগে গত সেপ্টেম্বর মাসেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা।

চলতি বছরের এপ্রিল মাসে মালদহের কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়িতে এই ঘটনা ঘটেছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি চলাকালীন উত্তেজিত জনতা স্থানীয় বিডিও অফিসে ঢুকে বিচারবিভাগীয় আধিকারিকদের কয়েক ঘণ্টা আটকে রাখে বলে অভিযোগ। শুধু তাই নয়, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি আধিকারিকদের গাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। যদিও তৃণমূলের একাংশের দাবি ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় ক্ষুব্ধ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন।

পরবর্তীতে ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এই ঘটনায় মোট ১২টি মামলা রুজু হয়েছে। তদন্তে ইতিমধ্যেই দুটি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। একটি ৫৪ পাতার এবং অন্যটি ১১ পাতার চার্জশিটে মোট ২৩ জনের নাম রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর একাধিক ধারায় মামলা করা হয়েছে।

খুনের চেষ্টা, সরকারি কর্মচারীদের উপর হামলা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে মামলায়। এবার সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে ফের তলব করে তদন্তের পরবর্তী পর্যায়ে এগোতে চাইছে এনআইএ। তাঁদের জিজ্ঞাসাবাদে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *