খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
দেশ

আসিয়ান সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ম্যানিলায় মোদি! বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা ও ইন্দো-প্যাসিফিক স্থিতিশীলতা নিয়ে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক

Arunima karmakar ·

২৩তম আসিয়ান-ভারত (India) শীর্ষ সম্মেলন (Summit) এবং ২১তম ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে তিন দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবারের আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপিন্স (Philippines)। সম্মেলনে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করা, সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেতে চলেছে।

ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে নিজের সফরের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনার ক্ষেত্রে ইস্ট এশিয়া সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ। সেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই কারণে দক্ষিণ চিন সাগরে অবাধ নৌ চলাচল, জলদস্যুতা প্রতিরোধ এবং অবৈধ মাছ ধরা বন্ধ করার মতো বিষয়গুলি এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে।

অন্য দিকে, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ১২২ বিলিয়ন ডলার। তবে এই বাণিজ্যে ভারতের ঘাটতি প্রায় ৫১ বিলিয়ন ডলার। তাই বাণিজ্য চুক্তির পর্যালোচনা দ্রুত সম্পন্ন করার বিষয়ে আগ্রহী নয়াদিল্লি। পাশাপাশি মায়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক সংকট নিয়েও সম্মেলনে ভারতের অবস্থান স্পষ্ট করতে পারেন প্রধানমন্ত্রী।

তিন দিনের সফরের মধ্যেই ১৭ নভেম্বর সন্ধ্যায় ম্যানিলায় কোয়াড (QUAD) নেতাদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। এই বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির। বিরল খনিজের সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখা এবং বাণিজ্যিক জাহাজের নাবিকদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় বৈঠকের আলোচনায় উঠে আসতে পারে। সব মিলিয়ে মোদির এই সফরকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের কূটনৈতিক ও কৌশলগত অবস্থান আরও মজবুত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *