খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
দেশ

শীতের দাপট বাড়ছে দিল্লিতে, মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি! দূষণ কিছুটা কমলেও সোমবার সকালেও ‘খারাপ’ বাতাসে হাঁসফাঁস রাজধানীবাসী

Arunima karmakar ·

শীতের আমেজ ক্রমশ জোরালো হচ্ছে রাজধানী দিল্লিতে (Delhi)। পারদ পতনের সঙ্গে বাড়ছে ঠান্ডার অনুভূতি। তবে শীতের মাঝেও দূষণের (Air Pollution) হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না দিল্লিবাসীর। সোমবার সকালেও শহরের বাতাসের গুণমান ‘খারাপ’ পর্যায়েই রয়ে গেল। যদিও রবিবার সন্ধ্যার তুলনায় বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। অন্য দিকে, মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় শীতের প্রভাবও স্পষ্ট হতে শুরু করেছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৫ মিনিটে দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২১। রবিবার সন্ধ্যায় সেই মাত্রা ছিল ২৯০। অর্থাৎ, দূষণের পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে। তবে শহরের সর্বত্র ছবিটা এক নয়। দিল্লির দুটি পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের গুণমান ছিল ‘অতি খারাপ’ পর্যায়ে। সিরি ফোর্টে সর্বোচ্চ একিউআই রেকর্ড হয়েছে ৩৫৪। অন্য দিকে, ক্যান্টনমেন্ট এলাকায় একিউআই ছিল ৯৮, যা ‘সন্তোষজনক’ বিভাগের মধ্যে পড়ে।

দূষণের পাশাপাশি তাপমাত্রার পারদও নজর কাড়ছে। সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমে এখনও পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১১ নভেম্বরও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পালামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। লোধি রোডে তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি বেশি। রিজ এলাকায় ১৫.৩ ডিগ্রি এবং আয়ানগরে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সফদরজংয়েও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাজধানীতে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। ফলে এক দিকে শীতের আমেজ বাড়লেও অন্য দিকে দূষণের দাপটে এখনও স্বস্তিতে নেই দিল্লিবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *