খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
দেশ

আমেরিকায় বিমান চলাচল বিপর্যয়ে সাইবার হামলার প্রমাণ নেই, মাইক্রোসফটের বিভ্রাটের যোগও উড়িয়ে দিলেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি

Arunima karmakar ·

মার্কিন যুক্তরাষ্ট্রে দেশজুড়ে বিমান চলাচল বিপর্যয়ের ঘটনায় মুখ খুললেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশের সঙ্গে মাইক্রোসফটের সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের কোনও যোগসূত্র নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে সাইবার হামলার কোনও প্রমাণ মেলেনি বলেও জানিয়েছেন মুলিন। ঠিক কী কারণে এই বিপর্যয়, তা জানতে তদন্ত চলছে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে প্রশাসন দ্রুত পদক্ষেপ করছে বলেও দাবি তাঁর।

মাইক্রোসফটের বিভ্রাট বা সাইবার হামলার যোগ নেই

মুলিন জানিয়েছেন, বিমান চলাচল বিপর্যয়ের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তকারীরা কাজ করছেন। এখনও পর্যন্ত সাইবার হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গোটা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন শহর ও রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সাহায্যে FEMA-র বিশেষ পরিষেবাও সক্রিয় করা হয়েছে। যাত্রীদের প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা পরিষেবা পেতে যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি।

প্রত্যাহার ‘গ্রাউন্ড স্টপ’, ফের শুরু বিমান চলাচল

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে দেশজুড়ে বিমান ওঠানামায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। ভারতীয় সময় শনিবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ (মার্কিন পূর্ব উপকূলের সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট) ‘গ্রাউন্ড স্টপ’ তুলে নেওয়া হয়। এর পরেই ধীরে ধীরে বিভিন্ন বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়।

FAA সূত্রে খবর, শুক্রবার বিকেল ৩টে ৩৬ মিনিট নাগাদ দেশের বিভিন্ন বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং TRACON-গুলিতে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। বিমান চলাচলের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় আকাশে ছিল ৩,৫০০-রও বেশি বিমান।

নিষেধাজ্ঞা জারির পর পাইলট এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা নির্ধারিত নিরাপত্তাবিধি মেনে বিমানগুলিকে নিরাপদে অবতরণ করান। রাত ৮টা নাগাদ আকাশে উড়ন্ত বিমানের সংখ্যা কমে ৪০০-র নীচে নেমে আসে। তবে FAA জানিয়েছে, গোটা রাডার বা টেলিকমিউনিকেশন ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েনি। জরুরি চিকিৎসা পরিষেবা, জীবনদায়ী পণ্য পরিবহণ এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত বিমানগুলিকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছিল।

দেশজুড়ে বিমান চলাচল ফের স্বাভাবিক করার পাশাপাশি টেলিকমিউনিকেশন ব্যবস্থায় এই বিভ্রাটের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত মাইক্রোসফটের প্রযুক্তিগত সমস্যা কিংবা সাইবার হামলার সঙ্গে এই বিপর্যয়ের কোনও যোগসূত্র পাওয়া যায়নি বলেই জানিয়েছেন মুলিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *