খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

সরকারি জমি নিজের বলে দেখিয়ে ব্যাঙ্ক থেকে ১৮ কোটি ঋণ! সিপিএম নেতা-সহ গ্রেফতার ২

Arunima karmakar ·

সরকারি জমি দখল করে সেই জমিকেই ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ১৮ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠল এক সিপিএম (CPM) নেতার বিরুদ্ধে। সেই ঋণের টাকাতেই সরকারি জমির উপর গড়ে তোলা হয়েছিল একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ (Engeering College)। এই বিপুল অঙ্কের ঋণ জালিয়াতির ঘটনায় সিপিএম নেতা গৌতম বন্দ্যোপাধ্যায়-সহ দু’জনকে গ্রেফতার (Arrest) করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে খবর, জমিটির মালিকানা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। তদন্তে উঠে আসে, ঋণ নেওয়ার সময় যে জমিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখানো হয়েছিল, আদতে সেটি সরকারি জমি। এরপরই গোটা বিষয়টি নিয়ে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। তদন্তের পর গৌতম বন্দ্যোপাধ্যায়-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। প্রায় ১৮ কোটি টাকার এই ঋণ জালিয়াতির ঘটনায় আর কারা জড়িত, কীভাবে সরকারি জমির মালিকানা সংক্রান্ত নথি ব্যবহার করে ঋণ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *