খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

জোড়া আইনি জটে অভিষেক, বিতর্কিত পোস্টে ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদ, ২০ নভেম্বর ফের তলব

Arunima karmakar ·

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gynesh Kumar) নিশানা করে সমাজমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে শনিবার ভবানীপুর থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২ মে এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টের ভিত্তিতে দায়ের হওয়া অভিযোগের তদন্তে তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ (Police)। শনিবার নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছন অভিষেক। সেখানে তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। গোটা পর্বের ভিডিয়োগ্রাফিও করা হয়।

পুলিশ সূত্রে খবর, গত ২ মে এক্স হ্যান্ডেলে জ্ঞানেশ কুমারকে ‘বাংলা বিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে আক্রমণ করেছিলেন অভিষেক। ওই পোস্টের পরিপ্রেক্ষিতে গত ২৭ মে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, একজন জনপ্রতিনিধির এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। এর ফলে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। কেন তিনি ওই মন্তব্য করেছিলেন, তা-সহ একাধিক বিষয়ে সাংসদকে প্রশ্ন করেন তদন্তকারীরা।

এদিকে, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে আরও একটি আইনি পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। গত শুক্রবার গিরিশ পার্ক থানার পুলিশ কালীঘাটে তাঁর বাসভবনে গিয়ে হাজিরার নোটিশ দেয়। অভিযোগ, গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের মদতে পুলিশ তাঁর এবং বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাচ্ছে। ভবিষ্যতে রাজ্যে সরকার পরিবর্তন হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় এক মহিলা অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই শুক্রবার তাঁর কালীঘাটের বাড়িতে নোটিশ পাঠানো হয়। গিরিশ পার্ক থানা সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই তাঁর বাসভবনের তরফে নোটিশ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

একদিকে বিতর্কিত সমাজমাধ্যম পোস্ট ঘিরে ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদ, অন্যদিকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানার নোটিশ—পরপর দু’টি ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই দুই মামলার তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *