খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
রাজ্য

পুরী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা ওড়িশায়, ট্রাকে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহত অন্তত ১৬, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

Arunima karmakar ·

পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে ৫৫ জন যাত্রীকে নিয়ে পুরীর (Puri) উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি (Bus)। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ওড়িশার (Odisha) জাজপুরে ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। শুক্রবার ভোরে বদাচানা থানা এলাকার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে বাসটি। সংবাদসংস্থা এএনআই সূত্রে এই দুর্ঘটনার খবর জানা গিয়েছে। ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কটকে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার অভিঘাতে বাসটির সামনের অংশ কার্যত দুমড়েমুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটিও। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিছন দিক থেকে দ্রুতগতিতে এসে ট্রাকটিতে ধাক্কা মারে বাসটি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অভিযোগ। সংঘর্ষের পর বাস থেকে নেমে রাস্তার ধারেই বসে পড়েন যাত্রীরা। কারও মাথায় গুরুতর চোট, কারও হাত বা পায়ে আঘাত লাগে। ঘটনাস্থলেই কয়েক জনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে অ্যাম্বুল্যান্সে করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনাস্থলটি পুরী থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওড়িশা পুলিশ। তবে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। বাসের চালক ও কন্ডাক্টরের শারীরিক অবস্থা সম্পর্কেও এখনও বিস্তারিত তথ্য মেলেনি। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের শারীরিক পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *