খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 6, 2026
নজরে এখন ✦কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা! ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন, রাত ১১টা পর্যন্ত মিলবে মেট্রো · নির্বাচন কমিশনের অন্দরে ক্ষমতার ভারসাম্য ফেরানোর চেষ্টা! সীমা খন্নার উপর ফিরল ডেপুটি ইলেকশন কমিশনারের নজরদারি, নতুন নির্দেশিকা জ্ঞানেশ কুমারের · ৩৭টি অভিযোগের পর নতুন এফআইআর আটকাতে হাই কোর্টে আবেদন, তবুও রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল! খারিজ আর্জি
কলকাতা

বিধানসভা চত্বরের ক্যান্টিনের শৌচাগার থেকে উদ্ধার কর্মীর নিথর দেহ! ১৫ বছর ধরে কর্মরত উমেশের মৃত্যু ঘিরে রহস্য

Arunima karmakar ·

পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরের ক্যান্টিনের শৌচাগার থেকে উদ্ধার এক কর্মীর নিথর দেহ! সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বিধানসভা চত্বরে। মৃতের নাম উমেশ চন্দ্র দাস (৪৬)। সোমবার, ২ নভেম্বর সকাল ৯টা ১০ মিনিট নাগাদ ক্যান্টিন বিভাগের শৌচাগারের ভিতরে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, উমেশবাবু বিধানসভার ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। প্রায় ১৫ বছর ধরে ওই ক্যান্টিনে কর্মরত ছিলেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জানিয়েছেন, তিলজলার বাসিন্দা উমেশ কুমার দাসের খোঁজ সোমবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। ক্যান্টিনের শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয় অন্য কর্মীদের। এরপর জানলা দিয়ে উঁকি মারতেই তাঁরা উমেশবাবুকে ভিতরে পড়ে থাকতে দেখেন। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে মৃতের শরীরে কোনওরকম বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি। এখনও পর্যন্ত কোনও অস্বাভাবিক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের ডিডি হোমিসাইড শাখা। পাশাপাশি তদন্তে যুক্ত করা হয়েছে ডগ স্কোয়াডকেও। মৃতের পরিবারের সদস্যদের খবর দিতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *