খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SundayNovember 22, 2026
নজরে এখন ✦ডিএনএ পরীক্ষায় মিল, অবশেষে প্রতীকী শেষকৃত্য সুজিতের! ছ’বছরের ছেলের মুখাগ্নি · রাসপূর্ণিমায় বাড়তি মেট্রো, ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা · স্ত্রী খুনের মামলায় জেল খেটে জামিনে মুক্তি, তার পরই নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার! সোনারপুরে বাবার ভূমিকা নিয়ে সন্দেহ পরিবারের
দেশ

নাগেরকোইল স্টেশনে ফাঁকা ট্রেনের কামরায় চার দিন ধরে পড়ে মহিলার পচাগলা দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক

Arunima karmakar ·

রেলস্টেশনে প্রতিদিনের মতোই চলছিল যাত্রীদের ওঠানামা, রেলকর্মীদের ব্যস্ততা। অথচ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা ট্রেনের কামরার ভিতর চার দিন ধরে পড়েছিল এক মহিলার পচাগলা দেহ (Dead Body)। তামিলনাড়ুর (Tamilnadu) নাগেরকোইল রেলস্টেশনের এই ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে রেল পুলিশ। অভিযোগ, একাকী ওই মহিলাকে জোর করে ট্রেনের কামরায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণের (Rape) পর খুন (Murder) করে এক যুবক। স্টেশনের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর সকালে নাগেরকোইল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পিছনের কামরা থেকে উদ্ধার হয় বছর পঞ্চাশের এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। দেহে পচন ধরতে শুরু করেছিল। প্রথমে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ নম্বর ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেন রেল পুলিশের আধিকারিকরা। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই তদন্তের মোড় ঘুরে যায়। জানা যায়, খুনের আগে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। এরপর ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা যুক্ত করা হয়।

ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করে স্টেশনের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। সেখান থেকেই মেলে গুরুত্বপূর্ণ সূত্র। ফুটেজে দেখা যায়, ১৪ নভেম্বর সকাল ৮টা নাগাদ চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরা থেকে সাদা ধুতি ও শার্ট পরা এক ব্যক্তিকে নামতে। সেই সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ধৃতের নাম আয়াপ্পান। বয়স ৩১ বছর। তিনি তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার বাসিন্দা।

তদন্তকারীদের অনুমান, ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টা নাগাদ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একা হাঁটছিলেন ওই মহিলা। সেই সময় তাঁকে জোর করে একটি ফাঁকা ট্রেনের কামরায় টেনে নিয়ে যান আয়াপ্পান। অভিযোগ, সেখানে ধর্ষণের পর মারধর করে তাঁকে খুন করা হয়। এরপর চার দিন ধরে ওই কামরাতেই পড়ে ছিল দেহ। অবশেষে ১৮ নভেম্বর সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করার পর তাঁকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *