খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
রাজ্য

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগের আশঙ্কা, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

Arunima karmakar ·

ঘূর্ণিঝড় (Cyclone) ‘আকভান’ (Akvan) -এর প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টির (Rainfall) পূর্বাভাস। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা (Kolkata), হুগলি (Hooghly)-সহ একাধিক জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather Update) কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হল চন্দননগরের (Chandannagar) ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ও প্রতিমা নিরঞ্জন। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রবিবার, ২২ নভেম্বর হবে শোভাযাত্রা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। চন্দননগরেও আবহাওয়ার অবনতি হওয়ায় পুজো কমিটিগুলিকে আপাতত প্রতিমা মণ্ডপের বাইরে না বের করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি। প্রথমে সকাল ১১টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির অভ্যন্তরীণ বৈঠকে শোভাযাত্রা ও নিরঞ্জনের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির তরফে জানানো হয়েছে, যে সমস্ত পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে না, তারা শনিবার সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন করতে পারবে। অন্যদিকে, আলোকসজ্জা-সহ ঐতিহ্যবাহী শোভাযাত্রা হবে রবিবার।

উল্লেখ্য, চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট ৬৮টি পুজো কমিটি রাতের শোভাযাত্রায় অংশ নেয়। বাকি পুজো কমিটিগুলি দিনের বেলায় প্রতিমা নিরঞ্জন করে। চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৪টি ঘাটে বিসর্জনের ব্যবস্থা রয়েছে। দিনের নিরঞ্জন পর্ব শেষ হওয়ার পর সন্ধ্যায় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যা চলে সারা রাত ধরে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনা করেই এ বার শোভাযাত্রা ও নিরঞ্জনের সূচি বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *