খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
আবহাওয়া

শীতের আমেজে বাধা হতে পারে ঘূর্ণিঝড়! দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস

Arunima karmakar ·

শীতের (Winter) হালকা আমেজে ভাসছে বাংলা (West Bengal)। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা (Temparature) স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কমেছে। যদিও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের সামান্য উপরে। তবে আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় পারদ আরও নামতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের (Weather Update) পূর্বাভাস, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে শীতের অনুভূতি বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। কিন্তু শীতের এই আমেজ কত দিন স্থায়ী হবে?

আবহাওয়াবিদদের আশঙ্কা, বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপ শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার নাম হতে পারে ‘আখভান’। যদিও সম্ভাব্য ঘূর্ণিঝড় কোথায় এবং কখন স্থলভাগে আছড়ে পড়তে পারে, তা এখনও নিশ্চিত নয়। সরাসরি বাংলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন হতে পারে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে দেখা মিলেছে মিঠে রোদের। রয়েছে হালকা শীতের আমেজও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত শহরে এমনই আবহাওয়া বজায় থাকবে। আগামী দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে উত্তরের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *