খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 6, 2026
নজরে এখন ✦কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা! ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন, রাত ১১টা পর্যন্ত মিলবে মেট্রো · নির্বাচন কমিশনের অন্দরে ক্ষমতার ভারসাম্য ফেরানোর চেষ্টা! সীমা খন্নার উপর ফিরল ডেপুটি ইলেকশন কমিশনারের নজরদারি, নতুন নির্দেশিকা জ্ঞানেশ কুমারের · ৩৭টি অভিযোগের পর নতুন এফআইআর আটকাতে হাই কোর্টে আবেদন, তবুও রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল! খারিজ আর্জি
দেশ

চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন! পাতিয়ালার কাছে দাউদাউ করে জ্বলল পরপর চারটি কামরা, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

Arunima karmakar ·

ফের চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। পঞ্জাব থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শুক্রবার দুপুরে পঞ্জাবের পাতিয়ালার কাছে এই দুর্ঘটনা ঘটে। আগুনের গ্রাসে চলে যায় ট্রেনের পরপর চারটি কামরা। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এখনও পর্যন্ত রেলের তরফে কোনও মৃত্যুর খবর জানানো হয়নি। তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় অন্তত তিন জন যাত্রী আহত হয়েছেন।

রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ রাজপুরা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বসন্তপুরা স্টেশনের কাছে চলন্ত কর্মভূমি এক্সপ্রেসের (১২৫০৮) একটি কামরা থেকে প্রথম আগুন ও কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক কামরায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সরাই বাঞ্জারা এলাকার কাছে ট্রেনটি থামানো হয়। এরপরই আতঙ্কিত যাত্রীরা কামরা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। তবে আগুনের তীব্রতা এবং ঘন কালো ধোঁয়ার কারণে ট্রেনের কাছে পৌঁছনো কার্যত কঠিন হয়ে পড়ে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, স্থানীয় প্রশাসন এবং দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগুনে কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে কী কারণে চলন্ত ট্রেনে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *