খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 6, 2026
নজরে এখন ✦কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা! ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন, রাত ১১টা পর্যন্ত মিলবে মেট্রো · নির্বাচন কমিশনের অন্দরে ক্ষমতার ভারসাম্য ফেরানোর চেষ্টা! সীমা খন্নার উপর ফিরল ডেপুটি ইলেকশন কমিশনারের নজরদারি, নতুন নির্দেশিকা জ্ঞানেশ কুমারের · ৩৭টি অভিযোগের পর নতুন এফআইআর আটকাতে হাই কোর্টে আবেদন, তবুও রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল! খারিজ আর্জি
দেশ

এসআইআরে খসড়া ভোটার তালিকায় নাম বাদ? পুরনো ভোটাররাও জমা দিতে পারবেন ফর্ম ৬, হবে না মামলা বা শাস্তি! বড় নির্দেশ নির্বাচন কমিশনের

Arunima karmakar ·

এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ফর্ম ৬ জমা দিতে পারবেন আগের ভোটাররাও। শুধু এই কারণে তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। গত ৩ নভেম্বর এই মর্মে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এসআইআরের খসড়া তালিকায় নাম বাদ পড়লে নতুন করে নাম তোলার আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা।

কমিশনের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, এই পরিস্থিতিতে ফর্ম ৬ জমা দেওয়াকে কোনওভাবেই মিথ্যা ঘোষণা হিসেবে গণ্য করা যাবে না। এমনকী জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ নম্বর ধারায় সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে মামলা বা শাস্তিমূলক পদক্ষেপও করা যাবে না। তবে আবেদনকারী যদি ইতিমধ্যেই অন্য কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে নথিভুক্ত থাকেন, সেক্ষেত্রে এই সুরক্ষা প্রযোজ্য হবে না। অর্থাৎ, আইন মেনে আবেদন করলে পুরনো ভোটারদের নতুন করে ফর্ম ৬ জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।

আসলে ফর্ম ৬-এ প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার ঘোষণা দিতে হয় বলে বিভ্রান্তি ও আইনি জটিলতার আশঙ্কায় ছিলেন পুরনো ভোটারদের একাংশ। সেই উদ্বেগ দূর করতেই কমিশনের এই নির্দেশিকা। এ প্রসঙ্গে ১৪ অক্টোবর দিল্লি হাই কোর্টের নিলোটপাল দত্ত মামলার পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি, ভোটারদের মধ্যে বিভ্রান্তি দূর করতে নির্দেশিকাটি বিভিন্ন আঞ্চলিক ভাষায় ব্যাপকভাবে প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *