খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 6, 2026
নজরে এখন ✦কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা! ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন, রাত ১১টা পর্যন্ত মিলবে মেট্রো · নির্বাচন কমিশনের অন্দরে ক্ষমতার ভারসাম্য ফেরানোর চেষ্টা! সীমা খন্নার উপর ফিরল ডেপুটি ইলেকশন কমিশনারের নজরদারি, নতুন নির্দেশিকা জ্ঞানেশ কুমারের · ৩৭টি অভিযোগের পর নতুন এফআইআর আটকাতে হাই কোর্টে আবেদন, তবুও রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল! খারিজ আর্জি
কলকাতা

২০২৭ সালেই পঞ্চায়েত দফতরে ৭১৯০ জনের নিয়োগ! দীপাবলির পর বদলাবে নিয়োগের নিয়ম, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Arunima karmakar ·

কালীপুজোর আগেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০২৭ সালেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে নতুন করে ৭ হাজার ১৯০ জন কর্মী নিয়োগ করা হবে। বুধবার সকালে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পর্যালোচনা বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ-সহ রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।

ক্ষমতায় আসার পরই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে কর্মী নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেই মতো নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও শুরু হয়েছিল। বুধবারের পর্যালোচনা বৈঠক শেষে নিয়োগের সংখ্যা এবং সম্ভাব্য সময়সীমা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০২৭ সালেই ৭ হাজার ১৯০ জনকে নিয়োগ করা হবে। তাঁর কথায়, “আজকের রিভিউ মিটিংয়ে সব ডিএম-রা ছিলেন। ৭ হাজার ১৯০ জনের নিয়োগ হবে। পরিচ্ছন্ন রিক্রুটমেন্ট হবে। দীপাবলির পর নিয়োগের রুল পরিবর্তন হবে। ২০২৭ সালেই পঞ্চায়েত দফতরে এই নিয়োগ করা হবে।”

পাশাপাশি আপাতত এক হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দফতরে কর্মীর অভাবে যাতে সরকারি কাজকর্ম থমকে না যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বিশেষ করে ইঞ্জিনিয়ারদের ঘাটতি পূরণে নতুন নিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এ দিন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য নতুন ভবন তৈরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে পাঁচ একর জমির উপর তৈরি হবে নতুন পঞ্চায়েত ভবন। সেখানে প্রশাসনিক ভবনের পাশাপাশি বিধানসভাও তৈরি করার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এটি রাজ্য সরকারের তরফে একটি উপহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *