খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 6, 2026
নজরে এখন ✦কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা! ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন, রাত ১১টা পর্যন্ত মিলবে মেট্রো · নির্বাচন কমিশনের অন্দরে ক্ষমতার ভারসাম্য ফেরানোর চেষ্টা! সীমা খন্নার উপর ফিরল ডেপুটি ইলেকশন কমিশনারের নজরদারি, নতুন নির্দেশিকা জ্ঞানেশ কুমারের · ৩৭টি অভিযোগের পর নতুন এফআইআর আটকাতে হাই কোর্টে আবেদন, তবুও রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল! খারিজ আর্জি
কলকাতা

সপ্তাহের শুরুতেই ফের আগুনের আতঙ্ক কলকাতায়! মহাকরণের পিছনে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Arunima karmakar ·


সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক কলকাতায়! সোমবার সাতসকালে মহাকরণের পিছনে একটি বহুতলে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বহুতলের উপরের তলা থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকল বিভাগে খবর দেন। খবর পেয়েই একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ১০টি ইঞ্জিন কাজ করছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহুতলের ভিতরে একটি সংস্থার অফিসে আগুন লাগে। সোমবার সকালে উপরের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখে বিপদের আঁচ পান স্থানীয়রা। এরপরই দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুন যাতে বহুতলের অন্য অংশে ছড়িয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। তবে বহুতলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, কিংবা অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা।


উল্লেখ্য, কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আবাসনের ২৮ তলার একটি স্টোররুমে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। নিরাপত্তার স্বার্থে দ্রুত খালি করে দেওয়া হয় বহুতলটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। যদিও ওই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। পরপর বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের একবার শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *