খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SundayNovember 22, 2026
নজরে এখন ✦ডিএনএ পরীক্ষায় মিল, অবশেষে প্রতীকী শেষকৃত্য সুজিতের! ছ’বছরের ছেলের মুখাগ্নি · রাসপূর্ণিমায় বাড়তি মেট্রো, ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা · স্ত্রী খুনের মামলায় জেল খেটে জামিনে মুক্তি, তার পরই নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার! সোনারপুরে বাবার ভূমিকা নিয়ে সন্দেহ পরিবারের
রাজ্য

স্ত্রী খুনের মামলায় জেল খেটে জামিনে মুক্তি, তার পরই নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার! সোনারপুরে বাবার ভূমিকা নিয়ে সন্দেহ পরিবারের

Arunima karmakar ·

স্ত্রীকে খুনের (Murder) অভিযোগে গ্রেফতার (Arrest) হয়েছিলেন স্বামী। প্রায় তিন বছর জেলেও ছিলেন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরই এ বার সেই দম্পতির নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মায়ের খুনের মামলায় ওই কিশোরী অন্যতম সাক্ষী ছিল। তার মৃত্যুর পিছনে বাবার কোনও ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে মৃতার মামার বাড়ির লোকজন সন্দেহ প্রকাশ করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে (Sonarpur)।

মৃতার নাম সায়নী শিকারি। সে নবম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ ওঠে সমীর শিকারির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল তাঁদের মেয়ে সায়নীর সামনেই। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সমীর। তার পর থেকে জেলেই ছিলেন তিনি। অন্য দিকে, সায়নী তার মামার বাড়িতে থাকতেন।

পরিবার সূত্রে দাবি, সমীর সম্প্রতি জামিনে জেল থেকে মুক্তি পান। তবে শ্বশুরবাড়ির লোকজন চাননি, তিনি কোনওভাবে মেয়ের সঙ্গে যোগাযোগ করুন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল। পুলিশের পরামর্শে সায়নীর মোবাইল নম্বরও বদলে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, কোনওভাবে মেয়ের নতুন ফোন নম্বর জোগাড় করে সমীর তার সঙ্গে যোগাযোগ করেন। সায়নীর দাদুর দাবি, বাবা-মেয়ের মধ্যে কী কথা হত, তা তাঁরা জানতেন না। তবে তাঁদের আশঙ্কা, বাবার কথাবার্তা থেকেই কিশোরী মানসিক চাপে পড়েছিল।

পরিবারের দাবি, শনিবার বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সায়নীর দাদু ঘরের ভিতর তার ঝুলন্ত দেহ দেখতে পান। প্রতিবেশীরা তাঁর চিৎকার শুনে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সায়নী আত্মঘাতী হয়েছে, নাকি তার মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই মৃতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা ফোনের কল রেকর্ড ও চ্যাট খতিয়ে দেখছেন। মৃত্যুর আগে কার কার সঙ্গে সায়নীর যোগাযোগ হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।

এ দিকে, মৃতার মামার বাড়ির লোকজনের অভিযোগ, সায়নীর মৃত্যুর পিছনে তার বাবা সমীরের ভূমিকা থাকতে পারে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। সমীরের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে সমীরের সঙ্গে কথা বলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারীরা মনে করছেন।

মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী হওয়ায় সায়নী কি বাবার কাছ থেকে কোনও ধরনের চাপের মুখে পড়েছিল? জামিনে মুক্তির পর বাবার সঙ্গে যোগাযোগের জেরেই কি মানসিক বিপর্যয়ের মুখে পড়েছিল সে? এই প্রশ্নগুলির উত্তরই এখন খুঁজছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *