খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SundayNovember 22, 2026
নজরে এখন ✦ডিএনএ পরীক্ষায় মিল, অবশেষে প্রতীকী শেষকৃত্য সুজিতের! ছ’বছরের ছেলের মুখাগ্নি · রাসপূর্ণিমায় বাড়তি মেট্রো, ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা · স্ত্রী খুনের মামলায় জেল খেটে জামিনে মুক্তি, তার পরই নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার! সোনারপুরে বাবার ভূমিকা নিয়ে সন্দেহ পরিবারের
দেশ

খাটুশ্যাম মন্দির দর্শন করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা পুণ্যার্থীদের গাড়ির, মৃত ৯, আহত ৬

Arunima karmakar ·

রাজস্থানে (Rajasthan) ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল (Death) ৯ জনের। হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল পুণ্যার্থীদের গাড়ি। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার শম্ভুপুরা এলাকায় কোটা-উদয়পুর হাইওয়েতে। পুলিশ সূত্রে খবর, মৃতদের প্রত্যেকেই একই পরিবারের সদস্য। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজস্থানের খাটুশ্যাম মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিলেন পুণ্যার্থীরা। রাত প্রায় ২টো নাগাদ কোটা-উদয়পুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৯ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। ঘটনাস্থলে যান পুলিশ সুপার তেজস্বিনী গৌতম।

সূত্রের খবর, মহারাষ্ট্র থেকে মোট ৩৬ জনের একটি দল রাজস্থানের খাটুশ্যাম মন্দির দর্শনে এসেছিলেন। তিনটি গাড়িতে ভাগ হয়ে তাঁরা যাতায়াত করছিলেন। তার মধ্যে একটি গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে। ওই গাড়িতে ১৬ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ঊষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী। বাকি মৃতের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর সময় চালকের চোখ লেগে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর রাজেশ জোশি বলেন, খাটুশ্যাম মন্দির দর্শন করে পুণ্যার্থীরা মহারাষ্ট্রে ফিরছিলেন। সেই সময়ই হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *