খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 7, 2026
নজরে এখন ✦ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে উদ্ধার একাধিক বাড়ির দলিল! বাজেয়াপ্ত ১৩টি নথি, ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী · কলকাতা পুলিশের ৩০৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী, গঙ্গাসাগরের আগেই আরও ৪ হাজার কনস্টেবল নিয়োগের আশ্বাস · দীপাবলির আগেই বিষাক্ত ধোঁয়ায় ঢাকল দিল্লি! AQI ছাড়াল ৫২৫, চোখ খোলা দায়, দূষণ রুখতে জারি GRAP-III
রাজ্য

ফের পিছোল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন! ১৬ জানুয়ারি ২০২৭ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, নতুন সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

Arunima karmakar ·

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নির্ধারিত সূচিতে ফের বড়সড় পরিবর্তন। পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। নতুন বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত সময়সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। ফলে চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম দেখতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে রাজ্যের ভোটারদের।

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর শুরু হবে নাম সংযোজন, বিয়োজন ও সংশোধনের প্রক্রিয়া। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া কিংবা কোনও তথ্য সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন ভোটাররা। একইসঙ্গে খসড়া তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা জানানোর সুযোগও থাকবে।

কমিশনের সংশোধিত সূচি অনুযায়ী, ভোটারদের জমা দেওয়া সমস্ত দাবি ও আপত্তি খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ শেষ করতে হবে ৮ জানুয়ারি ২০২৭-এর মধ্যে। এরপর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১৬ জানুয়ারি ২০২৭ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২৭-কে যোগ্যতার তারিখ ধরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এর আগে কমিশনের তরফে যে সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, নতুন বিজ্ঞপ্তিতে তাতে বদল আনা হয়েছে। অর্থাৎ, আগের পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে না।

এই পরিস্থিতিতে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রত্যেক ভোটারের নিজের নাম ও অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। তালিকায় নাম না থাকলে কিংবা নাম, ঠিকানা বা অন্য কোনও তথ্যে ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানাতে হবে। কমিশনের দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হওয়ার পরই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *